দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলছেন সাকিব

অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ শনিবার বিসিবি ভবনে সাকিবের সঙ্গে বৈঠকের পর সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

বিসিবি সভাপতি জানান, আগামীকাল রোববার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। খেলবেন ‍দুই ফরম্যাটেই।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সব সময় থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি থাকব।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে বিজ্ঞাপনের কাজে দুবাইয়ের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়। কিন্তু তাতেও যেন আলোচনা-সমালোচনা শেষ হচ্ছিল না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *