তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঢাবিবি-৫ ধানমন্ডি অফিসের উদ্যোগে বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুলাই ৫ টি অভিযানিক টীম পরিচালিত হয়।এসব অভিযানে সংযোগ বিচ্ছিন্নকারী টিম কর্তৃক ৫০ টি গ্রাহক আঙিনা পরিদর্শন করা হয়েছে।
এ সময় বকেয়া গ্রাহকদের কাছ থেকে তাৎক্ষণিক ৪.৮৮ লক্ষ টাকা আদায় করা হয়। বকেয়া বিলের জন্য ১৮ টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় আরো ১৮ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া পরিশোধের মাধ্যমে ৮ জন গ্রাহককে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনপিএলসি’র মেঢাবিবি-৫ ধানমন্ডি অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ এমদাদুল হক জানান, এই ধরনের অভিযান মাস ব্যাপী চলমান থাকবে।