সাঘাটায় যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত নিম্নাঞ্চল প্লাবিত

গাইবান্ধার সাঘাটায়  এক সপ্তাহের টানা বর্ষণে, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যমুনা নদীর  তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । উপজেলার হলদিয়া ইউনিয়ন  সহ ৮ ইউনিয়নে ১২ হাজার ৫ শত ৯০ পরিবার পানি বন্দী  হয়ে পড়েছেন। গত ২৪ ঘন্টায় নদীর পানি ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যমুনা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসব এলাকায় রবিশস্য পাটের আবাদ পানিতে তলিয়ে গেছে। বসত বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে  উঠেছে পানি, দেখা দিয়েছে গো— খাদ্যের সংকট। জেলেদের জালে মাছ না উঠায় চরম বিপাকে পড়েছেন, সরকারি সহায়তা চেয়েছেন তারা। এদিকে, সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা মোকাবেলায় জি আর চাল ২০০ মেট্রিক টন, শুকনো খাবার ৩০০ ব্যাগ, গো— খাদ্য, শিশু খাদ্য সহ নির্মাণ সামগ্রী বরাদ্দ হয়েছে।

গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকা হলদিয়া ও জুমার বাড়ি ইউনিয়ন পরিদর্শন করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার  মিঠুন কুন্ডু, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। এ সময় নৌকা যোগে বন্যার্তদের  মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়। নদী পাড়ের বিভিন্ন  পয়েন্টে ভাঙনের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় জিও ব্যাগ ডাম্পিং এবং রাস্তা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *