ভিসা বাতিলের একদিনের মাথায় ঢাকায় সানি লিওনি

ভিসার আবেদন বাতিলের একদিনের মধ্যে নতুন ভিসায় ঢাকায় এসেছেন বলিউড তারকা সানি লিওনি। আজ শনিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান গান বাংলা টিভি চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নেমেছেন সানি লিওনি। আগামীকাল সকাল ৯টার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।

পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনির ভিসা বাতিল হয়েছে বলে গতকাল শুক্রবার জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শাপলা মিডিয়ার ‘সোলজার’ চলচ্চিত্রের জন্য তার ঢাকায় আসার কথা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *