সান্তাহার স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম (৪৫) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি মহল্লার শাহাবুদ্দিনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দেড়টার দিকে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের ৩ নম্বর লাইনে বগুড়া থেকে একটি মেইল ট্রেন এসে পৌঁছায়। এ সময় ওই নারী ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ওই নারী স্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন এবং তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *