গোডাউনে ১৮ হাজার লিটার তেল মজুত, জরিমানা

নোয়াখালীর চৌমুহনীতে ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুত করে রাখায় মেসার্স বিজয়া ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কবির হোসেনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বাজার পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এ সময় ব্যাংক রোডের তোতা মিয়ার গলিতে মেসার্স বিজয়া ভান্ডারের একটি গোডাউনে থাকা ৮৮টি ড্রামে প্রায় ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল পাওয়া যায়।

ভোক্তা অধিকারের জেলা সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, বেশি মুনাফার লোভে বিজয়া ভান্ডারের মালিক রাজেশ বণিক তেল মজুত করে রেখেছিলেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *