রাজধানীর যাত্রাবাড়ী হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১২ মে রাত আনুমানিক ১২:৩০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সজল (৩০) পিতা-মৃত জাহাঙ্গীর হোসেন, সাং-দক্ষিণ নাজিরপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ২। মোঃ শান্ত হোসেন (২২) পিতা-মৃত সামসুল হক, সাং-বউবাজার, থানা-যাত্রাবাড়ী, ঢাকা।
৩। মোঃ ওয়াশিম (২৪), পিতা-মোঃ গাজী হোসেন, সাং-বুনিয়া, থানা-নাসিরনগর, জেলা-বাহ্মণবাড়ীয়া। ৪। মোঃ শাকিল হোসেন (২৪), পিতা-আঃ মান্নান, সাং-চৌরাঙ্গা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।পড়ে স্হানীয় থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *