এসএসসি ফলাফলে শীর্ষ স্থান দখলে আছে কাজিপুর উপজেলার গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়। এসএসসি -২০২৪ সালের পরীক্ষায় মোট ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৬২ জন উর্ত্তীণ। পাশের হার ৯৮.৮৭%। এবছর জিপিএ ফাইভ পেয়েছেন ১০৪ জন।
বিজ্ঞান বিভাগে ১৩১ জন শিক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছেন ১০১ জন,মানবিকে ১০৬ জনের মধ্যে ২ জন এবং বানিজ্য বিভাগে ২২ জনের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার ১২৫০ পেয়েছেন নিশাত তাসনিম, নাজিফা আনজুম নুসরাত ১২৩৯ নাম্বার এবং রানা আহমেদ পেয়েছেন ১২৩৭ নাম্বার। ফলাফলের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহরিন বুলবুল নাহার বলেন, আমাদের শিক্ষক সংকট থাকা সত্ত্বেও ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে পরীক্ষার সাফল্য ধরে রাখতে পেরেছি, আগামীতে আরো বেশি ভালো ফলের আশা করছি।
ঐতিহ্যবাহী গান্ধাইল উচ্চ বিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফলের সুনাম অর্জন করে আসছে। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা যুদ্ধের সময় অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী এই স্কুলে লেখাপড়া করেছেন।
এই স্কুলে তিন যুগ ধরে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোজাম্মেল হক। তিনি বলেন, ভালো ফলাফল অর্জিত হয়েছে শিক্ষকদের ভালো পাঠ দানের পরিপ্রেক্ষিতে, সভাপতি হিসেবে যথাযথ দায়িত্ব পালনের প্রচেষ্টা ছিল। আশাকরি, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারবো।