জাতির পিতার আদর্শ অনুসরণ করলেই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি

ঢাকা- ০৭ মার্চ ২০২২ (সোমবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। মন্ত্রী বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সরাজীবন শুধু ত্যাগই করে গেছেন। তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শে দেশ সেবায় আত্মনিয়োগ করলে জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।

আজ সকাল 08 টায় প্রবাসী কল্যাণ ভবনে 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি।

এসময় মন্ত্রণালয়ের সচিব বলেন, ১৯৭১ সালের ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। মুলতঃ এটাই ছিল স্বাধীনতার ঘোষণা। এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরো গৌরবান্বিত করেছে।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *