ভালুকায় শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্দ্ধ -১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্দ্ধ -১৭ খেলার উদ্বোধন করা হয়েছে।

ভালুকা উপজেলা প্রশাসন এই খেরার আয়োজন করেন। ৫ জুলাই শুক্রবার বিকেলে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি ছিলেন, পৌরসভার মেয়র এ. কে. এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, সহকারী কমিশনার ভ‚মি ফারহান লাবিব জিসান, ভালুকা ডিগ্রী কলেজ এর উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, ময়মনসিংহ জেলা অঅওয়ামীলীগের শিল্পবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাদাত সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ও রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *