পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ী মাহমুদুলকে চাঁদপুরে সংবর্ধনা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপলক্ষ্যে ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। তিনি এই ক্রিকেট একাডেমির খেলোয়াড়।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমিতে মাহমুদুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় একাডেমির পক্ষ থেকে এ ক্রিকেটারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মাহমুদুল হাসান সবাইকে নিয়ে কেক কাটেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটার ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের সদস্য মাহমুদুল হাসান বলেন, এই ক্লেমন ক্রিকেটে একাডেমিতে আমি অনুশীলন করেছি। ক্লেমন ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে হবে নিয়মিত। বিশ্বাস রাখতে হবে যে চাঁদপুর থেকেও জাতীয় পর্যায়ে ক্রিকেটাররা খেলতে পারে। এজন্য নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ক্লেমন ক্রিকেট একাডেমি চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্লেমনের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার গাজী আলমগীর, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক ক্লেমনের সাবরক সমন্বয় শেখ মনজুরুল কাদের সোহেল, সময় টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, ক্রীড়া  সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, অভিভাবক ডা. রাজন, মো. জিতু বেপারী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *