গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী দল—বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১ জুন শনিবার সকালে বোনার পাড়ায় বিএনপি’র দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মঈন প্রধান লাবু,যুগ্ন আহবায়ক মতলুবর রহমান রেজা। যুগ্ন আহবায়ক আবুহেনা মোস্তফা কামাল মিঠু, যুগ্ন আহবায়ক মোস্তাক আহম্মেদ মিলন।
সাঘাটা উপজেলা যুবদল আহবায়ক আহম্মেদ কবির শাহীন, সাঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিউল করিম পলাশ, পদুম শহর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর ইসলাম, জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি আবু তাহের, ভরতখালী ইউনিয়ন বিএনপি আহবায়ক মির্জা রুস্তম।
সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, যুগ্ন আহবায়ক শামীম হোসেন মন্ডল, যুগ্ন আহবায়ক নুরুজ্জামান টিটু, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির জুয়েল, যুগ্ন আহবায়ক ইখতিয়ার আহম্মেদ সুজন, তারেক আলম মাসুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল, সাঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজ আহম্মেদ টিটু, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক সাঈদ ইকবাল সাইফুল সহ আরো অনেকে।