ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব দেন। এর আগে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১ সেপ্টম্বর ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিস্কার করা হয়।
একই সাথে ২ সেপ্টম্বর দলের যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সহ অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। ভালুকা মডেল থানা মামলা নং-০১। মামলার আর্জিতে এমরান সালেহ প্রিন্স উল্লেখ্য করেন, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাত নামা ১৫/২০জন বিএনপির নাম ব্যবহার করে উপজেলার বিভিন্ন শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে হাজির হয়ে বল পূর্বক ভয়-ভিতি প্রদর্শন করে অনৈতিক সুবিধা আদায় সহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে কল-কারখানায় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।
মোহাম্মদ মোর্শেদ আলমকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন ও উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নাননু।
ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন, মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।
উল্লেখ্য ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মিল কারখানা ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি, জমি দখল ও স্ট্যান্ড দখলের অভিযোগ উঠে দলের বিরুদ্ধে।