ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বি প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
২০ মে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম মোস্তফা (দোয়াত কলম), ইঞ্জিনিয়ার মহিউদ্দিন (মটর সাইকেল), হাজ্বী রফিকুল ইসলাম (আনারস), রফিকুল ইসলাম পিন্টু (কইমাছ), কামরুজ্জামান পিন্টু (টেলিফোন), দেওয়ান ফেরদৌসুর রহমান(কাপ পিড়িচ) ও নজরুল ইসলাম সরকার (ঘুড়া) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে এজাদুল হক পারুল (তালা), হোসাইন মোঃ রাজিব(টিয়া পাখি), আবুল হোসেন খোকন (উড়োজাহাজ), আফরোজ্জামান সোহেল (মাইক), হুমায়ূন আহমেদ হিমু (চশমা) ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম (বই) খন্দকার মওদুদ আহমেদ আপেল(টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি (পদ্মফুল), খাদিজা আক্তার (কলসি) ও শিউলি আক্তার(ফুটবল) প্রতীক পেয়েছেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত ভালুকা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯ শত ৬০ জন। পুরুষ ভোটার, ১৬৯৬৫৯, মহিলা, ১৭০২৯৯ ও ২জন হিজড়া ভোটার রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ই জুন চতুর্থ ধাপে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।