ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী আতিকুল ইসলাম গুম হওয়ার ঘটনায় থানা মামলা না নেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী আতিকুল ইসলাম গুম হওয়ার ঘটনায় থানা মামলা না নেওয়ায় পাশাপাশি গুমের শিকার আতিকুল ইসলাম কে ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার পরিবার। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে গুম হওয়া আতিকের পরিবারের সদস্যসহ বিপুল সংখ্যাক মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন আতিকের স্ত্রী নাসিমা ইসলাম তার মেয়ে রিদি ইসলাম ইসলাম সহ সচেতন নাগরিক বৃন্দের প্রতিনিধিরা। এসময় তারা বলেন, নিখোঁজ আতিকুল ছাত্রদলের একজন একনিষ্ট সমর্থক ছিলেন। ২০১২ সালে ১৩ অক্টোবর মাসে শহরের কাজীপাড়া এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা পুলিশ সহ বিভিন্ন জায়গায় ধর্না দিলেও দীর্ঘ ১ যুগেও তার সন্ধ্যান মিলেনি।
এবিষয়ে পরিবারের পক্ষে থেকে ২৮ শে আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে টালবাহানা করছে। তারা দ্রুত  সরকারের নিকট নিখোঁজ আতিককে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন জানান, নিখোঁজের পরিবারের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। এইগুলো পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *