কাজিপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচিতে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ রালি, স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা।
২৩শে জুন রবিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয়। তিনি বলেন, ৭৫ বছরে আওয়ামী লীগ যা অর্জন করতে পেরেছে, বিশ্বের কোন দলই তা পারেনি। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা দাবি, ১৯৭০ সালের নির্বাচন তারপর একাত্তরে দেশ স্বাধীন বঙ্গবন্ধু ও তাঁর দল আওয়ামী লীগেরই অর্জন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত, মধ্যেম আয়ের স্মার্ট বাংলাদেশ।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র গোলাম মোস্তফা মধু তালুকদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন, তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম সিবন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সুলতানা হক, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমূখ।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *