অন্তর্বর্তী সরকার কেন অপেক্ষা করছে, প্রশ্ন রুহিন

অন্তর্বর্তী সরকার কেন অপেক্ষা করছে এমন প্রশ্ন রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, প্রথমে উনারা এসে বললেন, সংস্কার অনেকগুলো কাজ করবেন। তিন মাস সময় দেওয়া হলো, তিনমাস পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। উনারা এখন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন না। তাহলে কি কালক্ষেপণ এই তিনমাস সময় লাগার তো কথা না।

শনিবার (১২ অক্টোবর)  রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ এই শিরোনামে সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট  এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।

তাদের কাছ থেকে সুস্পষ্ট কথা শুনতে চাই জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংবিধান সংস্কার করবে। অনেকদিন ধরে দেশে যে সংকট সেই ব্যবস্থা উচ্ছেদের আকাঙ্ক্ষা আমরা করলাম। স্বাধীন দক্ষ নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।

রুহিন বলেন, নির্বাচনকালীন সরকার ফিরিয়ে আনা। নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া ও প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক ব্যবস্থা জরুরি।

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং প্রাদেশিক সরকার নিয়ে আলোচনা হতে পারে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে ‘না ভোট’ প্রবর্তন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *