রাজধানী ঢাকা ব্যাটারী চালিত অটোরিক্সা চলার অনুমতি-অটোরিক্সা মালিক-চালকদে মাঝে মিস্টি বিতরন।

রাজধানী ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সিটি এলাকায় ব্যাটারি চালিত গাড়ি বন্ধ রাখার আগের নির্দেশ পরিবর্তন করে আজ সোমবার জরুরী মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জরুরী সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

সোমবার (২০ মে) দুপুরে আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যের সময় এ কথা জানান। আজ বঙ্গবন্ধু এভিনিউয়তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে জননেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধের নির্দেশ পরিবর্তন করে চালু রাখার নির্দেশ দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যে আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে সারা দিন ব্যাটারী চালিত অটোরিক্সা চালকদের মিছিল রাস্তা অবরোধের কারনে বিভিন্ন পেশাজীবী মানুষ স্কুল কলেজের ছাএছাএী সহ সকল শ্রেনী জনসাধারন ভোগান্তির শিকার হয়েছে।

পাড়া মহল্লার ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচল না করাতে বিশেষ করে স্কুলে শিশুদের ও মায়েদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে পায়ে হেঁটে দুর-দুরান্ত কর্মস্থলে যেতে দেখা যায়।

এদিকে রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার সিএনজি অটোরিক্সা কমিটি হতে ব্যাটারী চালিত অটো রিক্সা চালক ও মালিকদের বিকেলে মিস্টি বিতরন করা হয়।

এই সময় ডেমরা থানা “স্টাফ কোর্য়াটার সিএনজি অটোরিক্সা কমিটির” সভাপতি শাহজাহান হাওলাদার, সাধারন সম্পাদক মাহফুজ আহমেদ সরশ সহ কমিটির বেশকিছু শ্রমিক নেতা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে মিস্টি মুখ ও আনন্দ উল্লাসের পড়ে স্টাফ কোয়ার্টার সিএনজি অটোরিকশা কমিটির পক্ষ থেকে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *