ময়মনসিংহের ভালুকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশে ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
১৮ আগস্ট রোববার সকালে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, গোলজার হোসেন, এড. ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, রিপন সরকার, সামসুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, আজমল হোসেন ফারুক, তাজমুল হোসেন মন্ডল, মতিউর রহমান মিল্টন, মাসুদ রানা, তারিকুল ইসলাম তারু, মেজবাহ উদ্দিন মাসুদ, ধ্রুব চৌধুরী, তোজাম্মেল হক বকুল, মিয়াদ খান, ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, ফরহাদ রেজা প্রমুখ।