বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে আমাদেরকে কাজে সৃজনশীলতা, দক্ষতা ও গতিশীলতা আনতে হবে। প্রজেক্ট সুষ্ঠুভাবে পরিকল্পনা ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্দোলনে বিআরটি প্রজেক্টের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিআরটি প্রজেক্টের নিরাপত্তার বৃদ্ধি করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক প্রমুখ।