বাংলাদেশে সব সম্প্রদায় সম্প্রীতির সঙ্গে বসবাস করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছে দাউদি বোহরা সম্প্রদায়ের চার সদস্যের প্রতিনিধিদল। সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যাল‌য়ে সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সম্প্রদায়টির সভাপতি কায়েদ জোহর উজ্জয়িনওয়ালা। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের মতো দাউদি বোহরা সম্প্রদায়ও শান্তিতে বসবাস করে। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করে।’ দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা।

দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

দাউদি বোহরা সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা হাতে তৈরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তোলা তাদের কমিউনিটি নেতা শেখ তাহের ভাইয়ের একটি ছবি উপহার দেন।

দাউদি বোহরা সম্প্রদায়ের অনুসারীরা সারা বিশ্বে ছড়িয়ে আছেন। বাংলাদেশে এই সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা প্রায় ১ হাজার ২০০। তারা মূলত চট্টগ্রাম ও পুরান ঢাকায় বসবাস করেন। তাদের নেতা সাইয়্যেদুনা মুফাদ্দল সাইফুদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *