বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শিখা অনির্বাণ এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ জুন) সকালে সেনাপ্রধান শ্রদ্ধা নিবেদন করেন।

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে বাংলাদেশ সেনা বাহিনীর একটি চৌকস দল তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে সেনাপ্রধান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।

এছাড়া, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও তাদের সম্মানে সালাম প্রদান করেন নবনিযুক্ত সেনাপ্রধান।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *