তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘটনায় ক্রমাগত আন্দোলন নিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, তাদের আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন তাদের দাবি-দাওয়া বেড়েই চলছে।

উপদেষ্টা বলেন, এর পেছনে কারা জড়িত এটাও কিন্তু আপনারা জানেন। আপনারা জেনেও প্রকাশ করেন না।

এদিকে সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরো কলেজ আছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছি তা যৌক্তিক দাবি নয়। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই৷

তিনি বলেন, এ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার আগে এসব নিয়ে কথা বলার কিছু নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *