ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বিচার সহ রাজধানীতে ৫ দফা দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ও আহতদের বিচারের দাবি সহ  ৫ দফা দাবী নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী ছাত্র-জনতা।

সোমবার (২১-অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় ডেমরার স্টাফ কোয়ার্টার, সাইনবোর্ড, শনির আখড়া এবং যাত্রাবাড়ী থেকে রাজধানীর কদমতলী পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তাদের দাবিগুলো হলো, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা, আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা নিশ্চিতকরণ, যে কোনো প্রকারে রাজধানীর অসহনীয় যানজট নিরসন করা, সকল জায়গা থেকে অবৈধ দখল এবং চাঁদাবাজি বন্ধ করা এবং বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের আকাঙ্খা প্রতিষ্ঠিত করা।

সরেজমিনে দেখা গেছে, ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী রাজধানীর পূর্বাঞ্চল ৩ টি থানা এলাকায় এক যোগে একই সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি স্থানে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী থানা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উদ্যোগে ছাত্র জনতার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছাত্র-জনতার পক্ষে ইসলামী আন্দোলনের নেতা সাবেক ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.ইব্রাহিম খলিল বলেন, অনতি বিলম্বে ছাত্র-জনাতার পাঁচ দফা দাবি মানতে হবে তা না হলে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে ডেমরা-যাত্রাবাড়ী, কদমতলী ছাত্র-জনতা সহ সকল শ্রেনীর সাধারণ মানুষ।

এ ৫ দফা দাবী শুধু আমাদের দাবি না এসব দাবি হচ্ছে সারা বাংলাদেশের সাধারণ মানুষের প্রানের দাবী। দেখা গেছে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার, মাতুয়াইল সাইনবোর্ড, যাত্রাবাড়ীর শনির আখড়া, রায়েরবাগ, এসব এলাকায় একযোগে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় তাদের দেয়া ৫ দফা দাবি উপস্থাপন করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, গ্রীন ইউনিভার্সিটি, ডা. মালেকা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, সোহরাওয়ার্দী কলেজের ছাত্র এবং বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখা জনপ্রতিনিধি সহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *