চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানজট বেড়েছে আগের তুলনায় কয়েকগুন, একদিকে গরমে অতিষ্ঠ মানুষ, তার উপর যানজট এমন অবস্থা সম্মুখীন আগে কখনো হয়নি মানুষ।
এদিকে আশঙ্কা জনক হারে যানজট বেড়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া চন্দনাইশ লোহাগাড়া ও সাতকানিয়ার কেরানী হাট অংশে
(২২ সেপ্টেম্বর) রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের সাতকানিয়া কেরানী হাট স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, মহাসড়কের উপর দাঁড়িয়ে আছে সিএনজি, অটোরিকশা ও লোহাগাড়া থেকে ছেড়ে আসা এলাইন ও ঈগল পরিবহনের গাড়ি গুলো, এমন ভাবে সড়কের উপর দাঁড়িয়ে থাকে দেখার যেন কেউ নেই, এমন যানজট অথচ রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যরা থেকেও নেই।
এমন পরিস্থিতি কেন জানতে কথা বলি
কেরানীহাটে ট্রাফিকের দায়িত্বরত ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দারের সাথে, তিনি বলেন, দুজন কনস্টেবল নিয়ে আমি আছি, মোট ৬ জন সদস্য আছে, ৩ জন বিকেলে আসবে প্রচন্ড গরমে কাজ করছি, যানজট লেগে থাকার কারণ অনেক রয়েছে বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে যার কারণে গাড়ি ধীর গতিতে চলায় জ্যাম হচ্ছে, দুপাশে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, এছাড়াও সড়কে অবৈধ ফিটনেস বিহীন গাড়ি সিএনজি ব্যাটারি চালিত অটো রিকশার চলাচল বেড়ে যাওয়ায় বেড়েছে যানজট, গ্রামের বিভিন্ন এলাকায় চলাচল করা এই অটোরিকশা গুলো মহাসড়কে আসার কারণে যানজট অতিরিক্ত বেড়ে গেছে, গাড়ির চালকদের বললেও মানছে না কথা।
এসব অবৈধভাবে গাড়ি চলাচল গুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের কারণে আমরা মহাসড়কে অবৈধভাবে চলাচল গাড়ি গুলোর বিরুদ্ধে মামলা কিংবা অবৈধ গাড়ি আটক করতে পারছি না। তাই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
সড়কে অবৈধভাবে চলাচলরত গাড়ি গুলো আটক এবং মামলার কার্যক্রম শুরু করলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
যানজটে আটকে থাকা এনামুল হক নামে একজন ব্যবসায়ী বলেন, কেরানী প্রতিনিয়ত যানজট লেগেই থাকে সড়কে এলোমেলোভাবে অটোরিকশা সিএনজি চলাচল মহাসড়কের দু’পাশে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে বান্দরবান জেলায় যাওয়ার প্রবেশ মুখ হওয়ায় যানজট লেগে থাকে। যথাযথ ট্রাফিক ব্যবস্থা এবং কেরানীহাটে একটি টার্মিনাল এর ব্যবস্থা হলে যানজট কমবে ।