ভালুকায় আ,লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও দোয়া’র আয়োজন করেন ভালুকা উপজেলা আওয়ামীলীগ।

২৩ জুন রোববার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব এম এ ওয়াহেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু, সাবেক সাংসদ সংরক্ষিত মনিরা সুলতানা মনি, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলাম, জেলা

আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাদাত সায়েম, ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, সাদিকুর রহমান তালুকদার, জাকির হোসেন সিবলী, নজরুল ইসলাম সরকার, কামরুজ্জামান ও আহসানুল ইসলাম খান রাফি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *