বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ২১ মে ২০২৪ তারিখে জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জ্যামসটেক)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এসময় বিএসএমআরএমইউ ভাইস-চ্যান্সেলর জ্যামসটেকের পরিচালক প্রফেসর ড. তেতসুয়া মিওয়ার সাথে দুটি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ আন্তর্জাতিক বিনিময় ও গবেষণা সহযোগীতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে জ্যামসটেকের পরিচালক ভাইস-চ্যান্সেলরকে তাদের বিভিন্ন গবেষনা কার্যক্রম ও ওশানোগ্রাফিক রিসার্চ ভ্যাসেল কাইমেই ঘুরে দেখান।
এছাড়াও, বিএসএমআরএমইউ ভাইস-চ্যান্সেলর ইয়োকোহামা সিটি ইউনিভার্সিটি (ওয়াইসিইউ) পরিদর্শন করেন এবং ওয়াইসিইউ প্রেসিডেন্ট ড. ইউশিহিরো ইশিকাওয়া-এর সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা এবং ফ্যাকাল্টি ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। ভাইস-চ্যান্সেলর ওয়াইসিইউ প্রেসিডেন্টকে বিএসএমআরএমইউ-এর বর্তমান অগ্রগতি অবহিত করার পাশাপাশি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগীতার সম্ভাবনাগুলো তুলে ধরেন।
এসময় তিনি ওয়াইসিইউ-এর বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। এই সফরে বিএসএমআরএমইউ ভাইস চ্যান্সেলরের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেরিন বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নাজির হোসেন।