দেশের বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক সাবেক জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেশন সেলের প্রধান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সিনিয়র সদস্য মরহুম সাইদুর রহমান রিমন ভাইয়ের মৃত্যু ও ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ এআর হানিফের মেঝো বোন মনোয়ারা বেগমের অকাল মৃত্যুতে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনায় ডেমরা প্রেসক্লাবে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৮ই আগস্ট বিকেল চারটার ডেমরা স্টাফ কোয়ার্টার ইয়েস সমতট টাওয়ার ৩য় তলায় ডেমরা প্রেসক্লাব প্রধান কার্যালয় “আলোচনা সভা ও দোয়ার মাহফিলে” প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল হাই তুহিন। বিশেষ অতিথি হিসেবে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা ও সাধারন সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান,ডিএসসিসি ৬৫ নং ওর্য়াড বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ রাজু,ডেমরা প্রেসক্লাবে সহ-সভাপতি ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক আজম ইকবাল,অর্থ বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন টিপু,প্রচার প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু,ক্রিয়া সম্পাদক আজাদ হোসেন,সাপ্তাহিক বার্তা বিচিত্রা সিনিয়র রিপোর্টার শামীম আহমেদ শামস,পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী খান,প্রতিনিধ দ্য ডেইলি নিউ নেশন পত্রিকার প্রতিনিধি নাজমুল হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহিম,bd live24 news এর প্রকাশক সম্পাদক মোঘল হোসেন সম্রাট,দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস স্টাফ রিপোর্টার ফাহাদ আহমেদ মিঠু উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডেমরা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা সঞ্চালনা করেন ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিত টিভির ডেমরা ও যাত্রাবাড়ি প্রতিনিধি কামরুল হাসান পলাশ। অনুষ্ঠানের অভ্যর্থনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের ডেমরা প্রতিনিধি শরীফ আহমেদ।
প্রধান আলোচক আবদুল হাই তুহিন তার বক্তব্যে বলেন মরহুম সাংবাদিক সাইদুর রহমান রিমন ভাই ছিলেন ক্রাইম রিপোর্টিং এ অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তিনি সাইদুর রহমান রিমনের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি গাজীপুর আলোচিত হত্যাকান্ড দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সকল সাংবাদিককে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে বলেন। অপসংবাদিকতা রোধে কারো নামে নিউজ করলে অন্তত তার বক্তব্যটা উক্ত নিউজে উল্লেখ করতে বিশেষভাবে অনুরোধ করেন। তিনি আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডেমরা প্রেসক্লাবে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাকে আমন্ত্রণ করার জন্য ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ আর হানিফকে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।
আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন সহ ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন কার্যনিবাহী কমিটির ৬ মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবং ডেমরা প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর রোগমুক্তি সুস্থতা কামনা করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে বিশেষ প্যাকেট খাবার বিতরণ করা হয়।