চাঁদ দেখা গেছে, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার (৭ জুন) ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (৮ জুন) পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। ফলে, আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

শুক্রবার (৭ জুন) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *