সাবেক এমপি গাজী গোলাম দস্তগীর ঘনিষ্ঠজন বিআরটিসি আর্টিকুলার বাসের লীজ পার্টি প্রধান সন্ত্রাসী ক্যাডার জিল্লুর নেপথ্য কারা!!

নারায়ণগঞ্জ রুপগঞ্জ জেলা ভুঁলতা গাউছিয়া কাঞ্চন হয়ে ৩০০ ফিট বসুন্ধরা এলাকা দিয়ে নর্দা কুড়িল বিশ্বরোড পর্যন্ত আর্টিকুলার বাসগুলো চলাচল করছে।বেশকিছু দিন বিআরটিসি আর্টিকুলার সার্ভিসটি বন্ধ ছিল বিআরটিসি চাঁদা নিয়ে দুই পক্ষে চাঁদাবাজরা হামলা মামলা ঝামেলা হওয়ার কারণে পরিবহন সার্ভিসটি বন্ধ ছিল।

পরে নারায়ণগঞ্জ-০১ তৎকালীন সংসদ সদস্য গোলাম দোস্তগীর গাজী নির্দেশনা ও রুপগঞ্জ উপজেলা সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক গাজীর ক্যাডার মোস্তাফিজুর রহমান শাহীন নের্তৃত্বে এই বিআরটিসি আর্টিকুলার বাস চলাচল পুনরায় দখল করেন।
এদিকে রূপগঞ্জ বিআরটিসি আর্টিকুলার বাসের ভুঁলতা গাউছিয়া থেকে কাঞ্চন ৩০০ ফিট কুড়িল বিশ্বরোড পর্যন্ত সার্বিক রক্ষণা বেক্ষণের মূল দায়িত্ব ছিলেন নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনার আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের তৎকালিন সাধারণ সম্পাদক বর্তমানে পলাতক বহু হত্যা চাঁদাবাজি ভূমিদস্যুতায় খলনায়ক ও নারায়ণগঞ্জ-০১ আসনে রুপগন্জে ভূমিদস্যু সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী অত্যন্ত আস্হাভাজন মোস্তাফিজুর রহমান শাহিনের আপন ছোট ভাই জিল্লুর রহমান।

কথিত জিল্লুরগংদের ছএছায়া বিআরটিসি আর্টিকুলার বাসগুলো এখনো চলাচল করছে এ যেন কল্প-কাহিনী কে হার মানায়। দেশে ৫ ই আগস্ট অভ্যুত্থান স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা আপন ছোট ভাই জিল্লুর রহমান এখনো বিআরটিসি আরটিকুলার বাসের দায়িত্ব পালন করছে এবং মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে বিআরটিসি আর্টিকুলার লীজ পার্টি জিল্লুর রহমান।

অনুসন্ধানে জানা যায়,এই লীজ পার্টি জিল্লুর রহমান মিষ্টি কথায় মানুষের মন জুঁগিয়ে চলে। কথিত চাঁদাবাজ জিল্লুর রহমান রহমান বিআরটিসি আর্টিকুলার বাসের প্রতিমাসে মোটা অংকের টাকা কামিয়ে নিয়ে যাচ্ছেন। এই লীজ পার্টি জিল্লুর রহমান নামে বেনামে বহু সম্পদ বাড়ি ফ্লাটের মালিক হয়েছেন।

ডেমরা থানা অন্তর্ভুক্ত শান্তিবাগ এলাকায় একটি বিলাসবহুল কোটি টাকার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করছেন। দেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকার সময় ছাত্র ও জনতা বৈষম্য আন্দোলনে সময়ে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আস্থাভাজ নারায়ণগঞ্জ-০১ সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী (বর্তমানে জেলে) হুকুমের রুপগঞ্জ উপজেলা সাবেক আওয়ামী যুবলীদের সাধারণ সম্পাদক ভয়ংকর সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান শাহীন জিল্লুরে নেতৃত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাসের চালক হেলপার সহ লীজ পার্টি জিল্লুর রহমানের ম্যানেজার মাসুদ কাউন্টার ম্যান ও লাঠিয়াল বাহি-বিদেশীয় অস্ত্র নিয়ে ভুলতা গাউছিয়া সাধারন ছাত্র জনতার উপর হামলা করে অনেক ছাত্র জনতা কে গুরুতর আহত করেছেন। দেশে ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের আগে কুঁড়িল বিশ্বরোড হতে বিআরটিসি লিজ পার্টি জিল্লুর সন্ত্রাসী বাহিনী ও কর্মচারীরা কর্তৃক গ্রীন ইউনিভার্সিটির ছাত্ররা লাঞ্চিত হয়, ঘটনার সূত্র ধরে গাউছিয়া-কুঁড়িল হাইওয়ে ব্যস্ততম রাস্থা অবরোধ করে ছাত্ররা।

এ দিন ভুলতা- গাউছিয়া থেকে ঢাকা শহর পর্যন্ত যানজটের শিকার হয় সাধারণ যাত্রীরা। ছাত্র-ছাএীদের অভিযোগ তাদের হাফ ভাড়া ও সাধারণ যাত্রীসহ ছাত্র হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিলো।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রূপগঞ্জের একমাত্র গণপরিবহন বিআরটিসি আর্টিকুলার বাস ভুলতা থেকে ঢাকা কুঁড়িল বিশ্বরোড পর্যন্ত নিয়মিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই গণ-পরিবহনটি বিভিন্ন অভিযোগের মাথায় নিয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে যাত্রা শুরু করে। এতে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধা হবে এবং অল্প টাকায় সকলে ঢাকা সহ আশেপাশের এলাকায় যাতায়াত করতে পারবে। কিন্তু যে লাউ সেই কঁদু! যেখানে ঢাকা কুঁড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়া বাস ভাড়া হওয়ার কথা ৩০ থেকে ৪০ টাকা সেখানে বিআরটিসি আর্টিকুলার বাসের ভাড়া গুনতে হয় জনপ্রতি ৬০ টাকা করে।

অথচ এই একই ভাড়ায় সিএনজিতে চলতে পারে সাধারণ যাত্রীরা। কিন্তু এখানেও বাধা দেয় বিআরটিসির আর্টিকুলার লীজ পার্টি প্রধান জিল্লুর গংদের লাঠিয়াল গুন্ডাবাহিনী। কুঁড়িল থেকে কোন সিএনজি ড্রাইভার যদি যাত্রী উঠানামা করে তাহলে তাদের ধরে সেখানে বেধড়ক মারধর করার ঘটনা ঘটে প্রায়ই। ইদানিং আর লাঠিয়াল গুন্ডা নয়, লীজ পার্টি জিল্লুর রহমান খোদ পুলিশ পাহারা রেখে ছিলেন দীর্ঘদিন বিআরটিসি কুড়িল কাউন্টারে।

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরও এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে জোঁর খাঁটিয়ে সরকারি বিআরটিসি আর্টিকুলার বাসের নিয়মের তোয়াক্কা না করে চাঁদা আদায় করে টাকা তুলে কোটি শত শত কোটি টাকার মালিক নেপথ্য জিল্লুর মত গদফাদার এ প্রশ্নের সাধারণ জনগণের মনে এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দুদকে সংশ্লিষ্ট দেশের অন্তবর্তী সরকারে আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *