শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েকে

শপথ গ্রহণ করেছেন শ্রীলঙ্কা সদ্য বিজয়ী প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন তিনি।

রবিবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে এই বামপন্থি নেতার নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। অনুড়া ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা হিসেবে আরও ৩৮ জন প্রতিদ্বন্দ্বীকে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন।

২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তৎকালীন রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর এটাই ছিল শ্রীলঙ্কাতে প্রথম নির্বাচন।

প্রেসিডেন্ট দিশানায়েকে দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও কুসংস্কারের প্রত্যাখ্যান হিসেবেই দেখছেন, বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *