রাফাহ’র পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক

ইসরায়েলি ট্যাঙ্কগুলো শুক্রবার রাফাহ শহরকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান রাস্তা দখল করেছে। দক্ষিণ গাজা উপত্যকার শহরটির পুরো পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা।

স্থানীয় বাসিন্দারা শুক্রবার শহরের পূর্ব এবং উত্তর-পূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের খবর জানিয়েছেন। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

হামাস জানিয়েছে, তারা শহরের পূর্বে দিকে একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অতর্কিত হামলা চালিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *