স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৪৪তম বোর্ড সভা ২০ এপ্রিল ২০২৪ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমেসম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য সর্বজনাবএস. এ. এম. হোসাইন, অশোক কুমার সাহা, মোঃ জাহেদুল হক,এ কে এম আবদুল আলীম, মোহাম্মদ মোহন মিয়া,মোঃ আবুল হোসেন, বেদৌরা আহমেদ সালাম, তানভীর মোস্তফা চৌধুরী, আজাদ আহমেদ, মোঃ আরিফ চৌধুরী এবং নজমুল হক চৌধুরী।
সভায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওসিওও মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত)মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী।