শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৭৯তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৭৯তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস- চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব আব্দুল হালিম, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, জনাব মোঃ মশিউর রহমান চমক, জনাবা তাহেরা ফারুক ও জনাবা জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব কে. এ. এম. মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দীন আহমেদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন) উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *