রুমি এ হোসেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

রুমি এ হোসেন সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্পন্সর পরিচালক। জনাব হোসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট এবং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ।

দেশের ইলেকট্রনিক্স, টেলিকম, ফার্মাসিউটিক্যালস্, আইটি এবং প্রকাশনা খাত সহ বিভিন্ন সেক্টরে তার ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি র‌্যাংগস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (তোশিবা ও স্যামসাং এর পরিবেশক) এবং রোমাস্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *