বেকম্যান’স-মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ বেকার্স লিমিটেড-এর প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যান’স বিস্কিটস। দেশের সংকটময় পরিস্থিতে সবসময়েই দেশ ও দেশের মানুষের পাশে থাকে বেকম্যান’স। বন্যার এই পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছে বেকম্যান’স। ‘মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার’ ক্যাম্পেইন নিয়ে বেকম্যান’স ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ আশে-পাশের অঞ্চলসমূহে ত্রাণ বিতরণ কর্মসূচী শুরু করেছে।

বিগত বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনেও বেকম্যানস ‘মুহূর্ত এখন পাশে থাকার’ ক্যাম্পেইনের ব্যানারে সকলের পাশে ছিল জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে। বেকম্যান’স ২০২২ সালেও সিলেটের সুনামগঞ্জ, ছাতক অঞ্চলসমূহে বন্যার্তদের পাশে ছিল। ২০২১ সালে করোনা’র সময়েও প্রশংসিত হয়েছিল তাদের জরুরি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা উদ্যোগ ‘বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স’। অন্নহীন-বিদ্যুৎহীন হয়ে মানুষ আটকা পড়েছে সর্বনাশা পানির স্রোতে৷ বানভাসি মানুষের চোখের পানি মুছতে বাঁধ হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর একতা। সেই সাথে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের মানুষের পাশে বরাবরের মতো এবারও রয়েছে বেকম্যান’স।

সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বেকম্যান’স এর এই উদ্যোগকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন৷ আশা করি, আমাদের এই উদ্যোগে আপনাদের সকলকেই আমরা পাশে পাবো৷ সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও বাংলাদেশের বুকে ফিরে আসবে শান্তি, এই কামনায় বেকম্যান’স বিস্কিটস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *