ওয়ান ব্যাংক পিএলসি এবং সফটওয়্যার শপ লিমিটেড ওকে ওয়ালেট অ্যাপের মাধ্যমে Shohoz প্ল্যাটফর্মে অনলাইন টিকেট ক্রয়ের সুবিধা প্রদান করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির অধীনে, ওকে ওয়ালেট গ্রাহকরা Shohoz অনলাইন টিকেট প্ল্যাটফর্ম ব্যবহার করে বাস টিকেট ক্রয় করতে পারবেন। ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইউনিটের যুগ্ম ইনচার্জ জনাব মো. মোজাফফর হোসেন এবং সফটওয়্যার শপ লিমিটেড-এর ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রধান জনাব মো. মহিউদ্দিন তৌফিক উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু জাফর মো. সালেহসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।