মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি), ২০ জুন ২০২৪ তারিখে দেশের ৪র্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসাবে তার বাণিজ্যিক কার্যক্রমের ১১ম বছর পূর্ণ করেছে।
এই শুভক্ষনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে একটি দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।
ব্যাংকের ১১তম বর্ষের সফল সমাপ্তির জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। মোঃ আহসান-উজ জামান সকল ক্লায়েন্ট, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরো বলেন, “আমরা পরিষেবা ও পণ্যাদিতে উদ্ভাবনের ক্ষেত্রে সবসমই অগ্রগামী এবং আজ, আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন একটি পন্য “এমডিবি সিকিউরড ক্রেডিট কার্ড” এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন থেকে আমাদের গ্রাহকবৃন্দ মিডল্যান্ড ব্যাংক এর মোবাইল অ্যাপ (মিডল্যান্ড অনলাইন) এর মাধ্যমে যেকোন সময় যেকোন স্থান থেকে তার ডিপিএস/এফডিআর এর বিপরীতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড গ্রহন করতে পারবে।
তিনি আরো বলেন, প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সর্বদা অগ্রণী ছিল। ব্যাংকটি তার মূল্যবান গ্রাহকদের বিভিন্ন ধরণের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান দেয়। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে “সিকিউরড ক্রেডিট কার্ড” পন্যটি ডিজিটালাইজড সংযোজনগুলির মধ্যে আরো একটি, যার জন্য গ্রাহককে কোনও শাখায় যাওয়ার প্রয়োজন হবে না এবং কাগজপত্রেরও প্রয়োজন হবে না।
১১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জুন ২০২৪ তারিখে ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারসমুহ তাদের গ্রাহক এবং শুভাকাংক্ষীদের নিয়ে দিনটি উদযাপন করে।