এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মোঃ ওমর ফারুক খান এবং সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শিফক শামীম, পিএসসি (অব.) মধ্যে ব্যাংকসুরেন্স শীর্ষক একটি চুক্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন।
মঙ্গলবার (০৪ জুন ২০২৪) ব্যাংক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলাদার, রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং চিফ ব্যাংকসুরেন্স অফিসার জনাব ওলি আহাদ চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও জনাব সুজন বড়ুয়া, অপারেশনস বিভাগের প্রধান জনাব মো. জহির উদ্দিন শাহরিয়ার কবির, ফ্যাসালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব এ. এফ. এম. জাকারিয়া হক, ব্যাংকসুরেন্স ম্যানেজার মো. আরিফুজ্জামান কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. রেজাউল করিম এবং সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের করপোরেট এ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্ণেল মো. আবু মাসুদ, পিবিজিএম (অব.) ও কোম্পানি সচিব জনাব এম. এম. সাজেদুল ইসলাম, পিসিএসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন