ইস্পাতশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেডএসআরএম।

জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডের সংক্ষিপ্ত রূপ জেডএসআরএম (ZSRM)। এর যাত্রা শুরু ২০০০ সালে। এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের অর্গানাইজেশনাল ডিরেক্টর মো. হুমায়ুন কবির। ১৯৬৭ সালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের কোলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে লেখাপড়া শেষ করে মিটফোর্ডে পৈতৃক ব্যবসা শুরু করেন। পাশাপাশি নিজ উদ্যোগে রহিম স্টিল, নিউস্ট্যান্ড, সুমন স্টিল, যমুনা স্টিল, গোল্ডেন স্টিল, নাইন স্টার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসসহ আরও অনেক স্টিল মিলে কাঁচামাল সরবরাহ শুরু করেন।

সেই থেকে হুমায়ুন কবির রোলিং মিল মালিক হওয়ার স্বপ্ন দেখতেন। পরবর্তী সময়ে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ‘নাইন স্টার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস’ নামে একটি স্টিল মিল ভাড়া নিয়ে উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাত পরিচালনা করেছেন। ২০০০ সালে বর্তমান মিলের সামনের অংশে ৪ বিঘা জমি ভাড়া করে মো. জহিরুল ইসলাম, মো. হুমায়ুন কবির এবং হাসান উদ্দিন আহম্মেদ-এর যৌথ উদ্যোগে পার্টনারশিপে ব্যবসা আরম্ভ করেন এবং ২০০২ সালের শেষের দিকে ফ্যাক্টরিটির উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।

পরবর্তী সময়ে ভাড়া করা জায়গাটি ক্রয় করে নিজস্ব সম্পদে রূপান্তর করেন এবং সেখানে জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস স্থাপন করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালে লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়ে ‘জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড’ নামে আত্মপ্রকাশ করেন, যার সংক্ষিপ্ত রূপ নেয় ZSRM। শেষ এক দশকের মধ্যে দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে উন্নরত প্রযুক্তির সংস্পর্শে অভাবনীয় পরিবর্তন আসে ZSRM। এরা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *