এম. খোরশেদ আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং সৈয়দ ইয়ামিনুল হক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং বিক্রয় ও বিপণন বিভাগের দায়িত্বপ্রাপ্ত, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে ইবিএল কার্ডধারীরা সিলেটের বিলাসবহুল এই হোটেলটিতে বিশেষ সুবিধা ভোগ করবেন। অন্যাদের মধ্যে ফারজানা কাদের সিনিয়র ব্যবস্থাপক, রিটেইল অ্যালাইন্স, ইবিএল উপস্থিত ছিলেন।