আইএফআইসি ব্যাংকের পুর্নগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি এর পুর্নগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা (৮৯৪ তম বোর্ড মিটিং) গত ৮ সেপ্টেম্বর ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন জনাব মোঃ মেহমুদ হোসেন। সভায় দেশের সাম্রতিক গণঅভ্যুথ্যানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আহত ছাত্র-জনতার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব সাজ্জাদ জহির , জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, জনাবমোঃ গোলাম মোস্তফা, জনাবমুহাম্মদ মনজুরুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি এম. মজিবর রহমান ও সিএফও দিলীপ কুমার মন্ডল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *