২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন),মুক্তাগাছা, ময়মনসিংহ, বাংলাদেশ পুলিশের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নির্দেশে ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখা ১৫ মে ২০২৪ তারিখ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন
রেইচা বাজারে অবস্থান কালে দুপুর ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বান্দরবান-কেরানিহাট রাস্তায় সুয়ালক বাজার সংলগ্ন সুয়ালক ব্রিজের পাকা রাস্তার উপর হতে আসামী- মোঃ শফিউল আলম ফয়সাল (২৩), পিতা-মোঃ ইসহাক, এর হেফাজত হতে একটি নাম্বার বিহীন সিএনজিসহ ৭০ (সত্তর) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে। ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে।