গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় চরাঞ্চলের নদী ভাঙ্গন কবলিত অতি দরিদ্র ৫ হাজার মানুষের মাঝে আস- সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উদ্যোগে উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। গোবিন্দপুর গ্রামে সোনামণি আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয় মাঠে ৫, ৬ ও ৮ সেপ্টেম্বর তিন দিনে এসব উপহার বিতরণ বিতরণ করা হয় ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আস— সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি তুহিন খান, আস— সুন্নাহ ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মশিউর রহমান, শিক্ষক শাহ আলম সহ আরো অনেকে। এছাড়া আস— সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী ছাত্র ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।