সাঘাটায় পুলিশের অভিযানে ১২টি চোরাই গরু উদ্ধারঃ প্রেস ব্রিফিং

গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মমতাজুল হক ফোর্স সহ স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযান চালিয়ে চরের কাঁশবন থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করেছেন।

৮ জুন শনিবার দুপুরে  সাঘাটা থানা হলরুমে  এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার বি—সার্কেল  মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৭ জুন শুক্রবার দুপুরে সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া বুগার পটল যমুনা নদীর চরে কাঁশবনের ভেতরে অভিযান চালিয়ে  ১২টি চোরাই গরু উদ্ধার করে সাঘাটা থানায় নিয়ে আসে। ১২টি গরুর মধ্যে ৪টি গরুর মালিককে গরু হস্তান্তর করা হয় ।

অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরের দল পালিয়ে যায়।  অন্য  ৮ টি গরুর  মালিক না পাওয়ায় জব্দ করা  হয়েছে।  প্রকৃত মালিক কে পাওয়া গেলে তাদের কে দেয়া হবে আমাদের  অভিযান অব্যাহত রয়েছে। তবে  পবিত্র ঈদের সামনে সকলস্তরের জনগণ কে  সর্তক থাকার অনুরোধ জানান।

এসময় সাঘাটা থানা তদন্ত কর্মকর্তা আব্দুস সামাদ, এস আই মশিউর রহমান, এস, আই আশাদুল ইসলাম আসাদ সহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *