গাইবান্ধার সাঘাটায় পুটিমারি গ্রামে উদয়ন স্বাবলম্বী সংস্থা ও ঢাকা আই,আই,ডি’র যৌথ উদ্যোগে ২৭ আগস্ট (মঙ্গলবার) বর্তমান শিক্ষা ব্যবস্থা বিষয়ে উদয়ন প্রশিক্ষণ হল রুমে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল, এশিয়ান টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উদয়ন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু সহ আরো অনেকে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, অভিভাবক এবং তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন ।
টাউনহল সভায় প্রধান অতিথি বলেন, “গুণগত শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিকমুক্ত হওয়া অতীব জরুরী। বিশেষ করে শিক্ষকদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক চর্চা না করে জ্ঞানের চর্চা করা। আমাদের নতুন প্রজন্ম তৈরীতে শিক্ষকদের অবদান গুরুত্বের সাথে প্রয়োজন।”