দৈনিক ইত্তেফাকের পাবনার সাঁথিয়া সংবাদদাতাকে শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।
শেরে বাংলা’র দৌহিত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্শুব মোর্শেদের সভাপতিত্বে ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রদান লেফটেন্যান্ট জেনারেল (অব:) এম. হারুন-অর রশিদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, বাংলাদেশ আই হসপিটালের বিভাগীয় প্রধান মেজর জেনারেল কামরুল হাসান খান(অব:) প্রমূখ। পরে অতিথিরা শেরে বাংলা স্মৃতি পদক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করে।