প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের নর্বনিবাচিত চেয়ারম্যান সোহেল রানা খোকন বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ হল রুমে মাসিক সভার মধ্যদিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি।
এসময় প্রধান অতিথি নর্বনিবাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। বরণ কালে তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নে যুবক ও অভিজ্ঞদের সমন্বয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি বর্গ।