সাঁথিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মুহতাসিমকে গন সংবর্ধনা

পাবনার সাঁথিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক এস এম মুহতাসিম বিল্লাহ (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা) কে গন সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ১৪ আগষ্ট দুপুরে জামাতিয়া হাফিজিয়া মাঠে সাঁথিয়া পৌর জামায়াতের উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ এ সংবর্ধনা দেন।

গন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর, জামায়াত নেতা মোস্তফা কামাল মানিক,আবু হানিফ নজরুল ইসলাম। সাঁথিয়া পৌর জামায়াতের আমীর আব্দুল গফুর সহ জামায়াতের নেতৃবৃন্দ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক এস এম মুহতাসিম বিল্লাহ বলেন,অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হলেও পুরোপুরি বিজয় এখনো আসেনি। সারা দেশে যেভাবে হামলা, ভাংচুরসহ যে নৈরাজ্য চালাচ্ছে একটি পক্ষ আমাদেরকে সজাগ থাকতে হবে। এজন্য ছাত্র সমাজ সহ সাধারণ মানুষকে নিজ নিজ পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে আর কোন নৈরাজ্য না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

উপজেলা শ্রমিক কল্যান এর সহ-সেক্রেটারি বকুল হোসেন বলেন, সারা দেশে যেভাবে হামলা, ভাংচুরসহ যে নৈরাজ্য চালাচ্ছে একটি পক্ষ আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যেও যদি কেউ কোন মালামাল নিয়ে থাকে সেগুলো দ্রুত ফেরত না দিলে বিচারের আওতায় আনা হবে। বিডিআরবিদ্রোহের সঠিক তদন্ত করে দোষীদের বিচার এবং নির্দোষী সৈনিকদের মুক্তি দিয়ে চাকরি ফেরত দেওয়ার জোর দাবি জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *