সাঁথিয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু, হত্যার দাবি পরিবারের

পাবনার সাঁথিয়ায় রিক্তা( ৪০) নামের এক গৃহিধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার কাশিনাথপুর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী। পুলিশ রবিবার দুপুরে ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছেন।

গৃহবধুর শশুড় বাড়ি সূত্রে জানাযায়, রবিবার দিনের কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে গৃহবধু রিক্তা বাড়ির বাথরুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে বাথরুমের মধ্য ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে সংবাদ দেন। এলাকার লোকজন উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার গৃহবধুকে মৃত ঘোষণা করেন।
পরে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গৃহবধু রিক্তার বাবা বুদ্ধি সিকদার জানান, তার মেয়েকে পিটিয়ে হত্যা করে কৌশলে লাশ ঝুলিয়ে রাখে। রিক্তার ছেলে দুরন্ত মাদক সেবি। টাকার জন্য সে মাকে মারধর করত। এ নিয়ে স্বামী জাহাঙ্গীর রিক্তাকে মাঝে মধ্য মারপিট করে বাড়ি থেকে বের করে দিত। মৃত রিক্তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহৃ রয়েছে।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম জানান, গৃহবধুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *